হোম > আইন-আদালত

বৈদেশিক মুদ্রা মামলায় সালমান-আনিসুলের অভিযোগ গঠনের শুনানি ১০ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার

সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হক

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। নতুন তারিখ ১০ ডিসেম্বর।

বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শুনানির জন্য এদিন কারাবন্দি দুই আসামিকে আদালতে হাজির করা হয়। সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে যুক্তি তুলে ধরে। তবে আসামিদের পক্ষের সিনিয়র আইনজীবী উপস্থিত না থাকায় আসামিপক্ষ সময় চেয়ে আবেদন করে। আংশিক শুনানি শেষে বিচারক ১০ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ঠিক করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৩ আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ গোপন সূত্রে জানতে পারে, নিউমার্কেট থানার একটি হত্যা মামলার আসামিরা সদরঘাটের ২ নম্বর মসজিদের কাছে অবৈধভাবে বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে অবস্থান করছেন। পুলিশ সেখানে অভিযান চালালে আসামিরা পালানোর চেষ্টা করেন, তবে হাতেনাতে ধরা পড়েন।

আটকের পর আনিসুল হকের ব্যাগ থেকে ১৭ হাজার ৫৯২ মার্কিন ডলার ও ৭২৬ সিঙ্গাপুর ডলার জব্দ করা হয়। সালমান এফ রহমানের কাছ থেকে পাওয়া যায় ১২ হাজার ৬২৪ মার্কিন ডলার, ৬২০ সুইস ফ্রাঙ্ক, সাড়ে ৮ হাজার দিরহাম, ১৩ লাখ উজবেক সোম, ১১ হাজার ৬৫০ সৌদি রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুর ডলার, ১৫০ পাউন্ড, ১ হাজার ৩২১ ইউরো, ৬ হাজার ২৩০ ভুটানি গুলট্রাম, ৩ হাজার ৩২০ থাই বাথ এবং ৫০ হাজার টাকা।

এ ঘটনায় একই বছরের ১৩ সেপ্টেম্বর নিউমার্কেট থানার এসআই মো. সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন।

গত বছরের ৩০ নভেম্বর ডিএমপির কোতোয়ালি থানার এসআই নুরুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে বলা হয়, সালমান এফ রহমান ও আনিসুল হক জেনেশুনে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রা নিজেদের কাছে রেখেছিলেন এবং জব্দ হওয়া মুদ্রার পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া ইতিহাসের নিকৃষ্ট ঘটনা: প্রধান বিচারপতি

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া খতিব রুহুল আমিন আটক

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রীসহ ৩ আসমি কারাগারে

মৌলভীবাজারে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

জুলাই বিপ্লবে কারফিউ জারি করে বলপ্রয়োগের আদেশে স্বাক্ষর ছিল সচিব জাহাঙ্গীরের

হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিস

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের যে নির্দেশনা

যুবদল নেতা নয়নের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আইনজীবীকে পিটিয়ে জখম, হাইকোর্টে বিক্ষোভ

জুলাইয়ে কিশোর মোতালিব হত্যা: সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড