হোম > আইন-আদালত

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আদেশ

স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতারিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির পক্ষে (পলাতক বিবেচনায়) স্টেট ডিফেন্স নিয়োগের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের শুনানি জন্য ১৮ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।

এর আগে গত ৩০ ডিসেম্বর আসামিদের আদালতে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ দেওয়া হয়। আজ ধার্য দিনে আসামিরা হাজির না হওয়ার পলাতক বিবেচনায় তাদের পক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য স্টেট ডিফেন্স বা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেওয়া হয়।

এই মামলায় অপর আসামিরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

এর আগে গত ১৮ ডিসেম্বর এই সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একইদিন সকালে ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে এ নিয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও গাজী তামীম।

শুনানিতে সাত আসামির আলাদা আলাদা অভিযোগ পড়ে শোনান তামিম। এর মধ্যে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ (কাউন্ট) আনা হয়। অর্থাৎ নির্দেশ, প্ররোচনা ও উসকানি। বাকিদেরও দায় তুলে ধরা হয়।

সুনির্দিষ্ট এসব অভিযোগ পড়া শেষে সাত আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। এরপর অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

প্রতারণার মামলায় হরিদাস চন্দ্র দুই দিনের রিমান্ডে

স্বামী হত্যায় ট্রাইব্যুনালে শামীম ওসমানের বিচার চাইলেন শহীদের স্ত্রী

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে

এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সালমান শাহ হত্যা মামলা: ডনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে সিআইডি

ছবি ছাড়া এনআইডি নয়, রিট খারিজ করে হাইকোর্টের রায়

মুগ্ধ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ ১৬ সেপ্টেম্বর

পৃথক ২ মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ ফিরোজকে

খোকনের সঙ্গে বিতণ্ডায় প্রধান বিচারপতির এজলাস ত্যাগ

সাভারে পুলিশ হত্যা: গ্রেপ্তার ৮ আসামি রিমান্ডে