হোম > আইন-আদালত

বাগেরহাট-২ আসনের ব্যালট ইসির হেফাজতে রাখার নির্দেশ হাইকোর্টের

আমার দেশ অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনের ফলাফল নিয়ে কারচুপির অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সব ব্যালট পেপার ও নথিপত্র নির্বাচন কমিশনের (ইসি) হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বুধবার বিচারপতি মোহাম্মদ আলীর একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের করা মামলা শুনানির জন্য গ্রহণ করে এ আদেশ দেয়া হয়। একই সঙ্গে ওই আসনের অন্যান্য প্রার্থীদের নোটিশ জারি করা হয়েছে।

আদালতের আদেশে বলা হয়, বাগেরহাট-২ আসনের সব ব্যালট পেপার, ফলাফলের শিটসহ সংশ্লিষ্ট নির্বাচনি নথিপত্র ইসির হেফাজতে সংরক্ষণ করতে হবে।

মামলার নথি অনুযায়ী, আসনটিতে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী শেখ মনজুরুল হক (রাহাদ) এক লাখ ১৭ হাজার ৭০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন পায় ৬৬ হাজার ৪০৯ ভোট।

ফলাফল ঘোষণার পর ভোট গণনায় কারচুপিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেন জাকির হোসেন। তার আবেদনের প্রেক্ষিতেই আদালত এ নির্দেশনা দিয়েছে।

ছবি ছাড়া এনআইডি নয়, রিট খারিজ করে হাইকোর্টের রায়

মুগ্ধ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ ১৬ সেপ্টেম্বর

পৃথক ২ মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ ফিরোজকে

খোকনের সঙ্গে বিতণ্ডায় প্রধান বিচারপতির এজলাস ত্যাগ

সাভারে পুলিশ হত্যা: গ্রেপ্তার ৮ আসামি রিমান্ডে

বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ে দুদকের এনফোর্সমেন্ট টিম

জামিনে কারামুক্ত হলেন বিদিশা এরশাদ

১০৪ বছর বয়সে ১০ বছরের সাজা নিয়ে কারাগারে নুর মোহাম্মদ

আইনজীবীকে জরিমানার বিষয় উপস্থাপন করলেন বার সভাপতি, একপর্যায়ে এজলাস ছাড়লেন বিচারপতিরা

স্বামী জুলাই বিপ্লবে শহীদ, স্ত্রী সাক্ষ্য দিতে এলে মেয়েকে ধর্ষণ, অপমানে আত্মহত্যা