হোম > আইন-আদালত

পল্লবীতে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই, পাঁচজন গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি

রাজধানীর পল্লবীতে সিএনজি চালককে হত্যা করে সিএনজি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। ছিনতাই হওয়া গাড়িটি কুমিল্লা থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে র্যাব-৪ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

র্যাব জানায়, বৃহস্পতিবার বিকেলে ঢাকা, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তারকৃতরা হলেন মো. সৌরভ সরকার (২০), মো. ইয়াছিন মিয়া (২০), মো. মুসা (২৫), মো. দুলাল মিয়া (৩২) ও মো. শাহজালাল (২৬)। তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। এই চক্রের অন্যদেরকে গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে র্যাব।

গত ১৬ মে মিরপুর ডিওএইচএস এলাকার চার নম্বর গেটের কাছে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে জানা যায় নিহত ব্যক্তির নাম আবদুল অজিদ ওরফে বাচ্চু। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে হত্যাকারীদের অবস্থান শনাক্ত করা হয়।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু