হোম > আইন-আদালত

সাবেক এমপি মনিরুলসহ চার আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ

স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লবে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ঢাকা-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলামসহ চার আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩ আগস্ট তাদের ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেয়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহাম্মদ বলেন, জুলাই গণ-আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় আটজন মারা যান। ২০ জুলাই মারা যান ৯ জন। এ ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় চার আসামিকে হাজির করতে বলেছে ট্রাইব্যুনাল।

সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম ছাড়া অন্য তিন আসামিরা হলেন— যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান।

সাবেক ওসি আবুল হাসান ট্রাইব্যুনালের অন্য মামলায় গ্রেপ্তার আছেন। বাকি তিন আসামি বিভিন্ন থানায় হওয়া মামলায় গ্রেপ্তার আছেন। এই চার আসামিকেই ২০২৪ সালের ১৮ ও ২০ জুলাই যাত্রাবাড়ী এলাকায় ১৭ জনকে হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাজির করতে বলা হয়েছে।

জুলাই হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার ৪ দিনের রিমান্ড

ফুডপান্ডার পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুই মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা ১ দিনের রিমান্ডে

গণহত্যায় দণ্ডিত ইনুকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ

অভিযোগ দাখিলের আট মাসেও শুরু হয়নি বিচার

হাসিনার নির্দেশে, জয়ের পরামর্শে ইন্টারনেট বন্ধ করেন পলক

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

অর্থ পাচারের মামলায় অ্যাপল গ্লোবালের দুই শীর্ষ কর্মকর্তার ২২ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের নেতা গুমে দুই সেনা কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ

সাবেক এমপি সাইফুলসহ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন