হোম > আইন-আদালত

পাথর মেরে হত্যা, গ্রেপ্তার দুই ভাই রিমান্ডে

স্টাফ রিপোর্টার

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড) সামনে সোহাগ হত্যা মামলায় গ্রেপ্তার দুই ভাইয়ের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেয়া সহোদর দুই আসামি হলেন- সজীব ব্যাপারী ও মো. রাজিব ব্যাপারী।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত এ আদেশ দেন।

এ দিন তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এ মামলায় গত ১০ জুলাই মাহমুদুল হাসান মহিনকে পাঁচ দিন এবং ১২ জুলাই টিটন গাজীকে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

এছাড়া অস্ত্র আইনের মামলায় গত ১০ জুলাই তারেক রহমান রবিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১২ জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রবিন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, শুক্রবার রাতে কোতোয়ালী থানার জিন্দাবাহার এলাকা থেকে মো. টিটন গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। এ হত্যার মামলায় জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলায় অভিযোগ, গত ৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটের কাছে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও পাথর দিয়ে থেতলে নৃশংসভাবে হত্যা করা হয়।

এ ঘটনায় তার বড় বোন বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়াও আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক একটি মামলা দায়ের করেছে পুলিশ।

হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

ফ্ল্যাট দুর্নীতি মামলায় টিউলিপের বিরুদ্ধে চার্জ গঠন ফের পেছাল

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ কর্মকর্তা-কর্মচারীর নামে মামলা

রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, রানাসহ ৮ জনের রায় পিছিয়েছে

মালয়েশিয়া যেতে ১৭ হাজার কর্মীকে অগ্রাধিকারের নির্দেশ হাইকোর্টের

সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত: তিন আসামির ৫ দিনের রিমান্ড

ছাত্রলীগ নেত্রী কেয়া রিমান্ডে

হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিমানবন্দরে স্বর্ণালংকার ছিনতাই, বিএনপি-ছাত্রদলের দুই নেতা কারাগারে

আগৈলঝাড়ায় দুই বিএনপি নেতাকে ক্রসফায়ার, পুলিশকে ২৫ হাজার টাকা পুরস্কার