হোম > আইন-আদালত

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

বিশেষ প্রতিনিধি

ছবি: বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

দেশের বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় মন্ত্রী বলেন, "মুস্তাফা মনোয়ার ছিলেন দেশের শিল্প ও সংস্কৃতির জগতের এক উজ্জ্বল নক্ষত্র। চিত্রকলা, টেলিভিশন এবং শিশুতোষ অনুষ্ঠান নির্মাণে তাঁর অসামান্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশের শিল্প-সংস্কৃতির অঙ্গনে যে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।"

উল্লেখ, মুস্তাফা মনোয়ারের পৈতৃক নিবাস ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে, যা আইনমন্ত্রীর নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত।

দীর্ঘ কর্মজীবনে মুস্তাফা মনোয়ার চিত্রকলা, টেলিভিশন, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনে অনন্য অবদান রেখে গেছেন। শিল্প-সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৪ সালে একুশে পদকে ভূষিত হন।

ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুরকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুর ট্রাইব্যুনালে

দীপু মনির স্বামীর জানাজায় গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা কারাগারে

ঢামেকে ফেলে যাওয়া নিহত কিশোরীর পরিচয় শনাক্ত, গ্রেপ্তার ৩

আমার হাঁটুতে গুলি লেগে হাড় ভেঙে চুরমার হয়ে যায়

নুসরাত হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় ২৪ আগস্ট

হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৯ বারের মতো পেছাল

ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

গৌরীপুরে তিন হত্যা মামলায় ৯ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৬, মামলা ৫৫