হোম > আইন-আদালত

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের স্ত্রী ও ছেলেকে বিদেশ যাওয়ার অনুমতি

স্টাফ রিপোর্টার

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান এবং গ্রুপটির চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগমকে তিন মাসের জন্য বিদেশ গমনের অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার আদালতের দুদকের প্রসিকিউশন সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে রোববার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শাহজাহান কবির শুনানি শেষে বিদেশ গমনের আবেদন মঞ্জুরের এই আদেশ দেন। দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আদালতে আসামিদের পক্ষে তাদের বিদেশ গমনের অনুমতি চেয়ে আবেদন করা হলে এর বিরোধিতা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীরা। এদিন আবেদনের বিরোধিতা করেন দুদকের আইনজীবী তরিকুল ইসলাম, দেলোয়ার জাহান রুমি ও মীর আহমেদ সালাম। দুদকের আইনজীবীরা আবেদনের বিরোধিতা করে বলেন, সাফওয়ান সোবহানের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। বিদেশে গেলে তাকে দেশে ফিরিয়ে আনা কঠিন হতে পারে। এ ছাড়া তার বিরুদ্ধে চলমান অনুসন্ধানও রয়েছে। দুদকের তদন্ত চলাকালে এই সময়ে বিদেশে গেলে ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ; এ ছাড়া তদন্তে বিঘ্ন ঘটতে পারে বলেও যুক্তি উপস্থাপন করে দুদক। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর দুদকের আবেদনের পর আদালত সাফওয়ান সোবহানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

দুদকের ভাষ্য, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অর্থ পাচার, রাজস্ব ফাঁকি, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে অনুসন্ধান চলছে। দেশত্যাগের আশঙ্কা থেকে ওই নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। এরপর কয়েক দফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন। সর্বশেষ গত ১৭ মে আফরোজা বেগম, সাবরিনা সোবহান ও সাফওয়ান সোবহান বিদেশ যাওয়ার অনুমতি চান। ওই আবেদনও ১৯ মে আদালত খারিজ করেন। তবে গত রোববার নতুন করে আবেদন করা হলে ওই দিনই শুনানি শেষে আদালত সাফওয়ান সোবহান ও আফরোজা বেগমকে আগামী তিন মাসের জন্য বিদেশ গমনের এই অনুমতি দিলেন।

সালমান শাহ হত্যা মামলায় ডন ৫ দিনের রিমান্ডে

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস-আমির খসরু

১২৯ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

জুলাই গণহত্যা মামলায় সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

সালাহউদ্দিন আহমদ গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা

প্রত্যেকটি গুমের ঘটনা গুরুত্ব দিয়ে বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

শওকত আলীর অর্থ পাচার: ৩০ দিনে অনুসন্ধান নিষ্পত্তির নির্দেশ

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর