হোম > আইন-আদালত

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: ফেঁসে যাচ্ছেন চুপ্পু, তদন্তে দুদক

আমার দেশ অনলাইন

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতিতে জড়িত ছিলেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু ও তার কোম্পানি জেএমসি বিল্ডার্স। জেএমসি বিল্ডার বিতির্কিত ব্যবসায়ী ও হাসিনা আমলের অর্থ পাচারের অলিগার্ক এস আলমের মালিকানাধীন কোম্পানি হলেও শেয়ারের অধিকারী ছিলেন সাহাবুদ্দিন চুপ্পু।

ইতোপূর্বে হাইকোর্টের একটি বেঞ্চ এ ব্যাপারে অনুসন্ধান ও তদন্তের নির্দেশনা দেয়। শনিবার হাইকোর্টের সংশ্লিষ্ট সূত্র আমার দেশকে এ তথ্য জানিয়েছে। জেএমসি বিল্ডার্স কোম্পানিরই অন্যতম মালিক ও প্রতিনিধি হিসেবে জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ার কেনায় জড়িত ছিলেন তিনি। সেই শেয়ার কেনার অর্থও লুট করা হয় এস আলমের দখলকৃত ইসলামি ধারার আরেক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে। এ ভুয়া কোম্পানি জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবেই সাহাবুদ্দিন চুপ্পু ইসলামী ব্যাংকের পরিচালক ও পরে ভাইস চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সেই সময় ব্যাংকটি থেকে লুটপাট করা হয় বিপুল অর্থ। বিএফআইইউ’র তদন্তে এসব তথ্য ওঠে আসে এবং সাহাবুদ্দিন চুপ্পুসহ কোম্পানির অন্যদেরও অভিযুক্ত করা হয়। এ প্রতিবেদনের ভিত্তিতেই পুরো বিষয়টি তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হাইকোর্ট দুদককে নির্দেশ দিয়েছেন।

সাভারে পুলিশ হত্যা: গ্রেপ্তার ৮ আসামি রিমান্ডে

বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ে দুদকের এনফোর্সমেন্ট টিম

জামিনে কারামুক্ত হলেন বিদিশা এরশাদ

১০৪ বছর বয়সে ১০ বছরের সাজা নিয়ে কারাগারে নুর মোহাম্মদ

আইনজীবীকে জরিমানার বিষয় উপস্থাপন করলেন বার সভাপতি, একপর্যায়ে এজলাস ছাড়লেন বিচারপতিরা

স্বামী জুলাই বিপ্লবে শহীদ, স্ত্রী সাক্ষ্য দিতে এলে মেয়েকে ধর্ষণ, অপমানে আত্মহত্যা

ওবায়দুল করিমের বিদেশযাত্রা ঠেকাতে উচ্চ আদালতে দুদক

সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, ৫ দিনের রিমান্ডে প্রধান আসামি

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা, যুবক রিমান্ডে

ট্রাইব্যুনালে ‘জন্মদিনের কেক ঢোকার ঘটনায়’ ৪ পুলিশ সদস্যকে শোকজ