হোম > আইন-আদালত

বনশ্রীতে স্বর্ণ ডাকাতি: গ্রেপ্তার ৬ জন ৩ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার

রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬ জন প্রত্যেকে ৩ দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এ আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করে ১০দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে তদন্ত কর্মকর্তা। এসময় রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান আসামিপক্ষের আইনজীবীরা। অপরদিকে জামিন নামঞ্জুর করে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। উভয় পক্ষের শুনানি শেষে তাদের প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৮ মার্চ রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট হওয়া ২০০ ভরি সোনা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাতদের নামে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার আমিনুল ইসলাম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা এবং শ্রমিকদলের নেতা সুমন মোল্লা।

মামলায় অভিযোগ, গত ২৩ ফেব্রুয়ারি রাতে বনশ্রী এলাকায় নিজ বাসার সামনে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারুল ইসলামকে গুলি ও ছুরিকাঘাত করে সোনা ও টাকা ছিনিয়ে নেয় একদল সশস্ত্র দুর্বৃত্ত। ভুক্তভোগী আনোয়ারুল ইসলাম অলংকার জুয়েলার্স-এর মালিক। ঘটনার দিন আনোয়ারুল প্রায় ২০০ ভরি সোনা ও নগদ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। একটি অজ্ঞাত দল প্রথমে আনোয়ারুল ইসলামের স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি প্রতিরোধ করলে লাল হেলমেট পরা এক ব্যক্তি তাকে গুলি করে, আরেকজন ছুরিকাঘাত করে সবকিছু নিয়ে যায়।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু