হোম > আইন-আদালত

পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার

মাত্র ৫ টাকার জন্য খুনের অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার করা মামলায় কাজল নামে এক যবকের মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেছেন আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার এগারো নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. নূরুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। রায় মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করেন বিচারক।

ঢাকা মহানগর আদালতের প্রধান পাবিলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারক ফারুকী বিষয়টি নিশ্চিত করে বলেন, এদিন রায় উপলক্ষে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতি রায় ঘোষণা করেন বিচারক। পরে সাজার পরোয়ানাসহ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আসামি কাজলের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার জারিয়া গ্রামে। তার পিতার নাম মো. ফজর আলী।

উল্লেখ্য, ২০১৮ সালে কাজল ভিকটিমের কাছে থেকে ৫ টাকা চায়। টাকা দিতে দেরি করায় আসামির হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ভিকটিমের নাভির উপরে অংশে সজোরে আঘাত করে আসামি। এতে ভিকটিম গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তায় লুটাইয়া পড়ে। এসময় স্থানীয় জনগণ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার নিহতের ছেলে সাইফুল রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক। বিচারকালে ১৫ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

মালয়েশিয়া যেতে ১৭ হাজার কর্মীকে অগ্রাধিকারের নির্দেশ হাইকোর্টের

সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত: তিন আসামির ৫ দিনের রিমান্ড

ছাত্রলীগ নেত্রী কেয়া রিমান্ডে

হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিমানবন্দরে স্বর্ণালংকার ছিনতাই, বিএনপি-ছাত্রদলের দুই নেতা কারাগারে

আগৈলঝাড়ায় দুই বিএনপি নেতাকে ক্রসফায়ার, পুলিশকে ২৫ হাজার টাকা পুরস্কার

আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

অটোরিকশা চালককে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

শিক্ষিকা রনজিনা হত্যা: দুই সন্দেহভাজন গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল নিয়ে প্রশ্ন

সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী