হোম > আইন-আদালত

কেরানীগঞ্জে উচ্ছেদ অভিযান, তিন ভবনের আংশিক ভাঙল রাজউক

স্টাফ রিপোর্টার, ঢাকা জেলা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ডিটেল এরিয়া প্ল্যান (ড্যাব) আওতাভুক্ত এলাকায় অনুমতিবিহীন বহুতল ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রোববার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ভাংনা এলাকায় ওই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান।

অভিযানে পাঁচটি নির্মাণাধীন ভবনের তিনটি মিটার জব্দসহ রাজউকের কোনো অনুমোদন এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি ভেঙে দেয়ার সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান বলেন, ড্যাবের আওতাধীন এলাকায় অনুমোদনহীন পাঁচটি ভবনে অভিযান চালিয়ে তিন ভবন আংশিক ভেঙে দেয়া হয়। নিয়মিত অভিযানের অংশ হিসেবে অনুমতিবিহীন স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজউকের অথরাইজড অফিসার সাঈদা ইসলাম, সহকারী অথরাইজড অফিসার মো. মেহেদী হাসান, প্রধান ইমারত পরিদর্শক জাহিদুল ইসলাম, ইমারত পরিদর্শক শাহিদা শারমিন প্রমুখ।

এমএস

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু