হোম > আইন-আদালত

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

স্টাফ রিপোর্টার

সালমান এফ রহমান ও আনিসুল হক। ফাইল ছবি

জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে সোমবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে।

বিচারপতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

তাদের বিরুদ্ধে জুলাই বিপ্লবের সময় কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যায় উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। আজ শুনানি করবে প্রসিকিশন বা রাষ্ট্রপক্ষ। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য তুলে ধরবেন।

এর আগে গত ৪ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়।গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট গ্রেপ্তার হন সালমান ও আনিসুল। এরপর থেকে তারা কারাগারে রয়েছেন।

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা

প্রত্যেকটি গুমের ঘটনা গুরুত্ব দিয়ে বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

শওকত আলীর অর্থ পাচার: ৩০ দিনে অনুসন্ধান নিষ্পত্তির নির্দেশ

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

ঢামেক অধ্যাপকের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ‘হাতকাটা কাশেম’ রিমান্ডে

ঢাকা ক্লাবের সভাপতিসহ চারজনের নামে মামলা, সমন জারি

সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন

সেনা কর্মকর্তা মিফতাহ ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ