হোম > আইন-আদালত

সাইফুজ্জামানের বিদেশে থাকা ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ

স্টাফ রিপোর্টার

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে থাকা ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তার যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা এক কোটি ডলার অবরুদ্ধের আদেশও দেন বিচারক।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। দুদক জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, তার (সাইফুজ্জামান) বিদেশে থাকা বাড়ির মধ্যে যুক্তরাষ্ট্রে ৪০টি, থাইল্যান্ডে ২৩টি, মালয়েশিয়ায় ৪৭টি, দুবাইতে ৫৯টি, কম্বোডিয়ায় ১১৭টি, ভিয়েতনাম চারটি বাড়ি ও ৩০টি অ্যাপার্টমেন্ট, ভারতে ৯টি ও ফিলিপাইন দুটি বাড়ি রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা এক কোটি ডলার অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মশিউর রহমান এসব বাড়ি, অ্যাপার্টমেন্ট জব্দ ও এক কোটি ডলার অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ওই আদেশ দেন বিচারক।

এ ছাড়াও একই দিনে সিআইডি অপর এক আবেদন আমলে নিয়ে সাইফুজ্জামানসহ ছয়জনের নামে থাকা চার কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫ শেয়ার অবরুদ্ধেরও আদেশ দেয় একই আদালত।

আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে যুক্তরাজ্যে বসবাস করা সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী সাইফুজ্জামানের বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ এনে একাধিক মামলা করেছে দুদক ও সিআইডি। এসব মামলায় তার বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞাও জারি করেছেন আদালত।

ভার্চুয়াল কোর্টের প্রতিবাদে হাইকোর্টে আইনজীবীদের বিক্ষোভ

জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী

পলক আমাকে ইন্টারনেট বন্ধ করে কনফার্ম করতে বলেন

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট

সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর ৬ ক্রেডিট কার্ড ব্লকের নির্দেশ

তারিক সিদ্দিকীর ড্রাইভার-কেয়ারটেকার রিমান্ডে

দুর্নীতি মামলায় পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা

খালেদা জিয়াকে বিষ প্রয়োগের অভিযোগ দাখিল ট্রাইব্যুনালে