হোম > আইন-আদালত

প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ

আমার দেশ অনলাইন

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪৬ হাজার ৫৩১ জনের মেধার ভিত্তিতে মৌখিক পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

একই সঙ্গে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। এছাড়া রিটকারী ১৫১ জনকেও নিয়োগ দেওয়ার জন্য বলেছে সুপ্রিম কোর্ট।

এ সংক্রান্ত বিষয়ে করা আপিল আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেয়। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম।

প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগের ব্যাপারে ২০২৩ সালে একটি সার্কুলার হয়েছিল জানিয়ে তাজুল ইসলাম বলেন, সার্কুলার অনুযায়ী তখনকার সময়ে বিদ্যমান যে কোটা পদ্ধতি ছিল, সেখানে ৮৪ শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগ হয়েছিল। সেটাকে চ্যালেঞ্জ করে ১৫১ জন রিট পিটিশনার হাইকোর্ট ডিভিশনে মামলা করেছিলেন যে, জুলাই বিপ্লবের পরে সুপ্রিম কোর্টের যেহেতু একটা জাজমেন্ট হয়েছে যে, সেখানে মেধার ভিত্তিতে নিয়োগটা হবে এবং মেধা হবে ৯৩ শতাংশ, তার ভিত্তিতে নিয়োগ হওয়া উচিত।

তিনি আরো বলেন, এই মামলার ভিত্তিতে হাইকোর্ট ডিভিশন ওই নিয়োগটাকে অবৈধ ঘোষণা করে ১৫১ জনকে নিয়োগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে সরকার আপিল দায়ের করেছিল। সেই আপিলটা আজকে শুনানি অন্তে চূড়ান্ত রায় হয়েছে। আপিল ডিভিশন সেই রায়ে তিনটি অবজারভেশন দিয়ে আপিলটিকে নিষ্পত্তি করেছে।

আরএ

সারোয়ার আলমগীরের শপথের বিরুদ্ধে আপিলে যাবে জামায়াত

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা: স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল, শপথে বাধা নেই

সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় আজ

শাপলা গণহত্যা মামলার তদন্ত শেষ, আসামি হচ্ছেন হাসিনাসহ কয়েক বাহিনীর প্রধান

অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড বাতিল করে যাবজ্জীবন

হত্যাচেষ্টার মামলায় সাবেক এমপি ওমর ফারুক গ্রেপ্তার

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হলো মেননকে