হোম > আইন-আদালত

ঢাকার দুই সিটিতে ময়লার ভ্যানের ফি আদায় বন্ধে রিট

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বাসাবাড়ি থেকে ভ্যানের মাধ্যমে বর্জ্য সংগ্রহের জন্য মাসিক ফি বা চার্জ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার (২৬ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।

রিটকারী আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান বলেন, সিটি করপোরেশন হোল্ডিং ট্যাক্সের মাধ্যমে বর্জ্য অপসারণসহ বিভিন্ন সেবার জন্য ইতোমধ্যে অর্থ আদায় করে। তাই একই সেবার জন্য বাসাবাড়ি থেকে ভ্যানের মাধ্যমে বর্জ্য সংগ্রহের নামে আলাদাভাবে মাসিক ফি নেওয়া আইনসম্মত নয়।

তিনি জানান, এ কারণেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বাসাবাড়ি থেকে ভ্যানসেবার মাধ্যমে বর্জ্য সংগ্রহ বাবদ ফি আদায় বন্ধের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।

রিটটি বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে।

গত ১০ জুন একই দাবিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকদের কাছে পৃথক আবেদন করেন সালাহ উদ্দিন রিগ্যান। সাড়া না পেয়ে চলতি মাসে স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠান।

জুলাই হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার ৪ দিনের রিমান্ড

ফুডপান্ডার পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুই মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা ১ দিনের রিমান্ডে

গণহত্যায় দণ্ডিত ইনুকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ

অভিযোগ দাখিলের আট মাসেও শুরু হয়নি বিচার

হাসিনার নির্দেশে, জয়ের পরামর্শে ইন্টারনেট বন্ধ করেন পলক

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

অর্থ পাচারের মামলায় অ্যাপল গ্লোবালের দুই শীর্ষ কর্মকর্তার ২২ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের নেতা গুমে দুই সেনা কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ

সাবেক এমপি সাইফুলসহ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন