হোম > আইন-আদালত

নবগঙ্গা ট্রেডিংয়ের পরিচালক শম্পা রানীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার

নবগঙ্গা ট্রেডিং এন্টার প্রাইজ লিমিটেডের পরিচালক শম্পা রানীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। রোববার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুদকের কৌসুলি রেজাউল করিম রেজা বলেন, শম্পা রানীর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান চলছে। সে কারণে দুদকের সহকারী পরিচালক তাপস কান্তি বালা তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

আবেদনে বলা হয়,নবগঙ্গা ট্রেডিং এন্টারপ্রাইজ লিমিটেডের পরিচালক শম্পা রানী সাহা নবগঙ্গা ট্রেডিং এন্টারপ্রাইজ লিমিটেড কর্তৃক উত্তরা ফাইন্যান্সের আত্মসাতের টাকায় বিপুল পরিমানে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি শম্পা রানী সাহা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর বিদেশ গমন রহিতকরণ প্রয়োজন।

জিয়াউলের নেতৃত্বে ২২ হত্যা, জানতেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি

একযোগে ৯৯ বিচারককে বদলি

বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীসহ ৪ জনের পেট কেটে বস্তা বেঁধে নদীতে ফেলেন জিয়াউল

ওসি-এসপির ‘বন্দুকযুদ্ধের নাটকে’ পঙ্গুত্ব বরণ করেন দুই শিবির নেতা

আবুল বারকাতের দুই ফ্ল্যাট জব্দ, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

কাদেরসহ সাতজনের রায় নিয়ে আপত্তিকর মন্তব্য, সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব

হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

বিচার বিভাগের স্বাধীনতায় স্বায়ত্তশাসন জরুরি: সাবেক প্রধান বিচারপতি