হোম > আইন-আদালত

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সজিব খান নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত গ্রেপ্তার দেখানোর এ আদেশ দেন। এর আগে যুবদল নেতা আরিফ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখান আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৫ ডিসেম্বর কুমিল্লা জেলা কারাগারের সামনে থেকে বিথীকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে যুবদল নেতা আরিফ হত্যার ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় করা মামলায় কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নতুন বাজার এলাকায় সজিব খানকে হত্যাচেষ্টা মামলায় গত ১৭ মার্চ বিথীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক হাসানুজ্জামান। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ২ এপ্রিল ধার্য করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানোর ওই আদেশ দেন আদালত।

মামলা সত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারার নতুন বাজার ব্রিজের নিচে মো. সজিব খান আন্দোলনে অংশ নেন। এসময় ১৫০/২০০ জন আওয়ামী লীগের সন্ত্রাসী লাঠি, লোহার রড, হকিস্টিক এবং আগ্নেয়াস্ত্রসহ আন্দোলনকারীদের উপর বেপরোয়া গুলিবর্ষণ, ককটেল, হাতবোমা ও পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে অনেকে নিহতসহ আহত হয়। আসামিরা হত্যার উদ্দেশ্যে সজিবসহ মিছিলে অংশগ্রহণকারী সকল ছাত্র জনতার উপর গুলিবর্ষণ, হাত বোমা, পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করলে অনেক ছাত্র জনতা গুলিবিদ্ধ হয় এবং আহত হয়। এসময় তাকে হত্যার উদ্দেশে আসামিরা এলোপাতাড়ি গুলি ছুড়লে তার বাম হাতে ও শরীরে বিভিন্ন জায়গায় গুলি লাগে।

এ ঘটনায় গত বছরের ১৪ মার্চ রাজধানীর ভাটারা থানায় হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন সজিব খান।

ভালো আইনজীবী হতে আইনে গভীর জ্ঞান জরুরি: চিফ প্রসিকিউটর

অর্থের পেছনে না ছুটে দক্ষ আইনজীবী হতে হবে

যুবলীগ চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি হাবিবুল গনি

সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনায় জিয়াউলকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

সালমান শাহ হত্যা মামলায় ডন ৫ দিনের রিমান্ডে

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

১২৯ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

জুলাই গণহত্যা মামলায় সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

সালাহউদ্দিন আহমদ গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির