হোম > আইন-আদালত

জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন পুনর্গঠন

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন পুনর্গঠন করা হয়েছে। এতে আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হককে কমিশনের সভাপতি মনোনীত করা হয়েছে। সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের মনোনয়ন দেন।

হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজীব এবং আইন ও বিচার বিভাগের উপসচিব (জেলা জজ) মো. আজিজুল হককে কমিশনের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (পে-কমিশন) বিধিমালা বিষয়ে প্রস্তাব করে বিচার বিভাগ সংস্কার কমিশন।

বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিকট হস্তান্তর করেছিলেন। মোট ২৮ দফা প্রস্তাবের দুই নম্বরে ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ ও শৃঙ্খলা সংক্রান্ত অংশটি।

আর অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ ও চাকরির শর্তাবলি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (পে-কমিশন) বিধিমালা, ২০০৭ এর ৪ বিধির অধীনে পে-কমিশন গঠন এবং বিচারকদের বেতন-ভাতাদি সংক্রান্ত নতুন সুপারিশ প্রণয়ন, বিচারকদের জন্য আচরণবিধি ও বদলি নীতিমালা প্রণয়ন এবং বিচারকদের মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তাব করা হয়েছিল।

যুবলীগ চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি হাবিবুল গনি

সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনায় জিয়াউলকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

সালমান শাহ হত্যা মামলায় ডন ৫ দিনের রিমান্ডে

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

১২৯ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

জুলাই গণহত্যা মামলায় সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

সালাহউদ্দিন আহমদ গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা