হোম > আইন-আদালত

বিচারলয়ের দুর্নীতি তুলে ধরার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

স্টাফ রিপোর্টার

বিচার বিভাগের দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ল’ রিপোর্টাস ফোরাম আইন বিষয়ক রিপোটিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অতীতে বিচার বিভাগের দুর্নীতির বিরুদ্ধে ল’ রিপোর্টাস ফোরাম যেভাবে ভূমিকা রেখেছে, আগামীতেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাকরি। এতে যতই ঝড়ঝাপটা আসুক তারা এগিয়ে যাবে। অ্যাটর্নি জেনারেলের অফিস এবং আইনজীবী সমিতি সবসময় সাংবাদিকদের পাশে থাকবে।

শনিবার আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টাস ফোরামের ইফতার মাহফিলে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ল’ রিপোর্টাস ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ডিআরইউ’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠু ও ইলিয়াস হোসেন, ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য সচিব কাজী আব্দুল হান্নান, সাবেক সভাপতি এম বদি-উজ- জামান ও মাশহুদুল হক, বর্তমান সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম, আজিজুল ইসলাম পান্নু, আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা এবং হাবিবুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সদস্য এম এ নোমান, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক এস এম নূর মেহাম্মদ, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জাবেদ আখতার এবং কার্যনিবাহী সদস্য আরাফাত মুন্না প্রমুখ।

শিক্ষিকা রনজিনা হত্যা: দুই সন্দেহভাজন গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল নিয়ে প্রশ্ন

সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী

বিচ্ছিন্ন গুমের ঘটনার বিচার হবে ফৌজদারি আদালতে, আইসিটিতে নয়

ট্রাইব্যুনালে অভিযোগ দেবে সাগর-রুনির পরিবার

ঋণের ২০ টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে খুন, শাস্তি যাবজ্জীবন

পাকিস্তান হাই কমিশনের পাশ থেকে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে

হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট

বিএনপি নেতা ইসহাক হত্যা মামলায় শাহজাহান ওমর গ্রেপ্তার

জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আ.লীগ নেতা ফিরোজ