হোম > আইন-আদালত

আসাদুজ্জামান নূরের ৫ কোটি টাকার সম্পদ, অবৈধ লেনদেন ১৫৯ কোটি

দুদকের মামলা

স্টাফ রিপোর্টার

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের মামলার এজাহার বলা হয়েছে, আসাদুজ্জামান নূর জ্ঞাত আয়ের উৎস ছাড়াই ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন।

এ ছাড়া তার নিজ নামে থাকা ১৯টি ব্যাংক হিসাবে মোট ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকা থাকার তথ্য পাওয়া গেছে, যার প্রকৃত উৎস তিনি ব্যাখ্যা করতে ব্যর্থ হন।

মঙ্গলবার দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক বলছে, এসব টাকা তার ঘোষিত আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয় এবং এতে মানি লন্ডারিংয়ের (অর্থ পাচার) অভিযোগ রয়েছে। দীর্ঘ অনুসন্ধান শেষে কমিশন তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা; মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫ (২) ধারায় মামলা দায়ের করে।

৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর নূর আত্মগোপনে যান। ২০২৪ সালের সেপ্টেম্বরে রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত একটি সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তাকে ঢাকার বেইলি রোডের একটি বাসা থেকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পরদিন আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তারপর থেকেই তিনি কারাগারে আছেন। তার নামে ঢাকার থানায় আরও কয়েকটি হত্যা মামলা দায়ের হয়েছে।

এছাড়াও বিজ্ঞাপন সংস্থা এশিয়াটিকের সঙ্গে জড়িত নূর। এশিয়াটিকের টাকার লেনদেনের বিষয়টি তদন্ত করছে দুদক।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু