হোম > আইন-আদালত

বিচারকদের বিকৃত ছবি ও ব্যঙ্গাত্মক কনটেন্ট সরানোর নির্দেশ

স্টাফ রিপোর্টার

শেখ হাসিনার রায়কে ঘিরে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম, টিভি ও পত্রিকায় ছড়িয়ে পড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকদের বিকৃত করা ছবি ও ব্যঙ্গাত্মক কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১।

বিটিআরসির চেয়ারম্যান ও তথ্য সচিবকে এ নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রোববার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল স্বপ্রণোদিত হয়ে এ নির্দেশ দেন। ট্রাইব্যুনালের অপর সদস্য হলেন  অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদালত বলেন, সকলের মত প্রকাশ ও চিন্তার স্বাধীনতা নিশ্চয়ই থাকবে। তবে এটা প্রচলিত আইনি কাঠামোর মধ্যে হতে হবে।

গণহত্যায় দণ্ডিত ইনুকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ

অভিযোগ দাখিলের আট মাসেও শুরু হয়নি বিচার

হাসিনার নির্দেশে, জয়ের পরামর্শে ইন্টারনেট বন্ধ করেন পলক

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

অর্থ পাচারের মামলায় অ্যাপল গ্লোবালের দুই শীর্ষ কর্মকর্তার ২২ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের নেতা গুমে দুই সেনা কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ

সাবেক এমপি সাইফুলসহ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আনিসুল-পলক

বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক এমপি মনসুরসহ ২ জন গ্রেপ্তার

চাঞ্চল্যকর খুনের মামলাগুলোর আপিল শুনানি শিগগিরই শুরু হবে