হোম > আইন-আদালত

সাবেক ভূমিমন্ত্রীর ৩ সহযোগীর শেয়ার অবরুদ্ধের আদেশ

আতিকুর রহমান নগরী

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি : সংগৃহীত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্বার্থসংশ্লিষ্ট তিন ব্যক্তির নামে মেঘনা ব্যাংকে থাকা চার কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫টি শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

ওই তিনজন হলেন মেঘনা ব্যাংক পিএলসির সাবেক পরিচালক ইমরানা জামান চৌধুরী, স্টিডফাস্ট ম্যানেজমেন্ট ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উৎপল পাল ও পরিচালক নাসিম উদ্দিন মোহাম্মদ আদিল।

আদালত সূত্রে জানা গেছে, সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের উপপরিদর্শক মো. নাফিজুর রহমান এসব শেয়ার অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। এতে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তিরা অবৈধভাবে অর্জিত অর্থ বৈধ করার উদ্দেশ্যে বিদেশে পাঠাতে ও পুনরায় দেশে আনতে এবং অবৈধ উৎস গোপন বা আড়ালের উদ্দেশ্যে বিভিন্ন ব্যাংক হিসাব ব্যবহার করে মেঘনা ব্যাংক পিএলসিতে ৫৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার কেনেন।

অভিযুক্ত মো. আবুল কাসেমের মাধ্যমে মোট ১৩ লাখ ৪০ হাজার ৫১০ মার্কিন ডলার সিঙ্গাপুর ও দুবাই থেকে বাংলাদেশে নিয়ে আসেন। পরে উল্লিখিত টাকা ক্যাশ চেকের মাধ্যমে ইমরানা জামান চৌধুরী ও স্টিডফাস্ট ম্যানেজমেন্ট ট্রেডিং লিমিটেড নামের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়।

জমাকৃত টাকা দিয়ে মেঘনা ব্যাংক পিএলসিতে শেয়ার কেনার জন্য কমিউনিটি ব্যাংক পিএলসিতে হিসাব খোলা হয়। পরে মোট ৫৯ কোটি ৯৫ লাখ টাকা স্থানান্তর করা হয়।

মেঘনা ব্যাংক পিএলসিতে তিন অভিযুক্তের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করা না হলে এসব শেয়ার বিক্রি করে অভিযুক্তরা সহজেই টাকা উত্তোলন করে তা বেহাতের চেষ্টা করতে পারেন। অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে অভিযুক্তদের নামে থাকা শেয়ার মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪(১) ধারা মোতাবেক অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু