হোম > আইন-আদালত

ইডিসিএলের সাবেক এমডিসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার

এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) পরিচালনা বোর্ডের পূর্বানুমোদন ছাড়াই অবৈধ ও অনিয়মতান্ত্রিকভাবে পাঁচজন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে কোম্পানির আর্থিক ক্ষতি করার অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এহসানুল কবিরসহ ছয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার অন্য আসামিরা হলেন- ইডিসিএলের সাবেক অর্থ পরিচালক (সিসি) কাম কোম্পানি সচিব মুহাম্মদ খুরশিদ আলম, সাবেক মহাব্যবস্থাপক (প্রকিউরমেন্ট) সৈয়দ জহির উদ্দিন জামাল, সাবেক উপ-মহাব্যবস্থাপক (প্রকিউরমেন্ট) মো. শওকত আলী, সাবেক উপ-মহাব্যবস্থাপক (ভাণ্ডার) এ. কাইয়ুম খান এবং সাবেক ব্যবস্থাপক (উৎপাদন) বিকাশ কুমার সরকার।

রোববার বিকালে রাজধানীর সেগুন বাগিচায় দুদক প্রধানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

দুদক জানায়, ইডিসিএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এহসানুল কবির পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে অবৈধভাবে পাঁচজন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগের নির্দেশনা দেন। এর ফলে প্রতিষ্ঠানটির ৩৬ লাখ ১৪ হাজার ৯৪৩ টাকা আর্থিক ক্ষতি হয়। অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া খতিব রুহুল আমিন আটক

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রীসহ ৩ আসমি কারাগারে

মৌলভীবাজারে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

জুলাই বিপ্লবে কারফিউ জারি করে বলপ্রয়োগের আদেশে স্বাক্ষর ছিল সচিব জাহাঙ্গীরের

হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিস

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের যে নির্দেশনা

যুবদল নেতা নয়নের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আইনজীবীকে পিটিয়ে জখম, হাইকোর্টে বিক্ষোভ

জুলাইয়ে কিশোর মোতালিব হত্যা: সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর বরখাস্ত