হোম > আইন-আদালত

নিক্সন চৌধুরীর স্ত্রীর গুলশানের ফ্ল্যাট জব্দের আদেশ

স্টাফ রিপোর্টার

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের নামে থাকা গুলশানের একটি ফ্ল্যাট সহ গ্যারেজ ও কমনস্পেস জব্দের আদেশ দিয়েছে আদালত।

রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হেসেন গালিবের আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন আদালতে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম তারিন হোসেনের সম্পত্তি জব্দ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত।

দুদকের আবেদনে বলা হয়, নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের নামে মোট ১০ কোটি ৩২ লাখ ৮৬ হাজার ৪৩৮ টাকা দামের স্থাবর সম্পদের তথ্য পায় দুদক। অনুসন্ধানে জানা যায়, এসব সম্পদের মধ্যে গুলশান আবাসিক এলাকায় সেরেনিটি নামে বহুতল ভবনে দুটি বেজমেন্ট ও কারপার্কিং সহ ১৩ তলা বিল্ডিংয়ের ৭ম তলায় ৫১৭২ বর্গফুট আয়তনের ফ্ল্যাট রয়েছে। এসব সম্পদ হস্তান্তরের তথ্য পাওয়ায় এগুলো জব্দ করা প্রয়োজন।

এর আগে চলতি বছরের ৯ জানুয়ারি নিক্সন চৌধুরী ও তার স্ত্রী'র ব্যাংক হিসাবে থাকা ৩ হাজার ১শ ৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং প্রায় সাড়ে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা করে দুদক।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের দেশত্যাগ নিষেধাজ্ঞা দেয় একই আদালত।

যুবলীগ চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি হাবিবুল গনি

সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনায় জিয়াউলকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

সালমান শাহ হত্যা মামলায় ডন ৫ দিনের রিমান্ডে

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

১২৯ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

জুলাই গণহত্যা মামলায় সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

সালাহউদ্দিন আহমদ গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা