হোম > আইন-আদালত

খালেদার জিয়ার নাইকো মামলায় আরও ৬ জনের সাক্ষ্যগ্রহণ

স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আট জনের বিরুদ্ধে দুদকের করা নাইকো দুর্নীতি মামলায় দুদক কর্মকর্তাসহ ছয় জন সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এ নিয়ে রাষ্ট্র পক্ষের ৬৮ সাক্ষীর মধ্যে ৩৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।

মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে এ সাক্ষ্য দেন তারা।

এ মামলায় খালেদা জিয়ার আইনজীবী মো. আমিনুল ইসলাম বলেন, এদিন আদালতে সাক্ষ্য দিয়েছেন ইমরান হোসেন চৌধুরী, তাহেরুল ইসলাম, শফিকুল ইসলাম, মো: শহিদুল ইসলাম, হামিদুর রহমান ও জহুরুল হক। পরে এ মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষী ও জেরার জন্য ২১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

উল্লেখ্য, ২০০৭ সালের ৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক । এরপর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। গত বছর ১৯ মার্চ একই আদালত খালেদা জিয়াসহ ৮ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন।

এ মামলার অন্য আসামিরা হলেন- তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দীন সিদ্দিকী, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউসুফ হোসাইন, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন ও বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম।

এমবি

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু