হোম > আইন-আদালত

এমপি সরোয়ার ইস্যুতে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে জামায়াতের আপিল

স্টাফ রিপোর্টার

বিএনপির প্রার্থী সরোয়ারকে শপথ পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ফাইল ছবি

সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছেন জামায়াত প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন।

সোমবার জামায়াত প্রার্থী নুরুল আমীন হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন। আবেদনে সারোয়ার আলমগীর যেন আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংসদ অধিবেশনে অংশ নিতে না পারেন সেজন্য নিষেধাজ্ঞা চেয়েছেন তিনি।

তার আবেদনের প্রেক্ষিতে সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব আবেদনটি শুনানিটি আগামী ১৯ জুলাই ধার্য করেন।

বিগত ৯ জুলাই বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ বলে রায় দেন। ওই রায়ের ভিত্তিতে দিনই শপথ নেন সরোয়ার আলমগীর। যদিও জামায়াত প্রার্থীর আইনজীবী এ শপথের বিষয়ে প্রশ্ন তুলেন। তিনি অভিযোগ করেন আদালতের বিচারপতির স্বাক্ষরিত রায়ের কপি ব্যতিরেকে কীভাবে শপথ পড়ানো হচ্ছে।

উল্লেখ, গত নির্বাচনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তার কাছে বৈধ হওয়ার পর তার বিরুদ্ধে ঋণখেলাপের অভিযোগে আপিল করেছিলেন জামায়াতের প্রার্থী মো. নুরুল আমীন। শুনানি শেষে ১৮ জানুয়ারি কমিশন তার প্রার্থিতা বাতিল করে। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সরোয়ার আলমগীর।

গত ২৭ জানুয়ারি সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়ে রুল জারি করা হয়। পরে এর বিরুদ্ধে জামায়াত প্রার্থী নুরুল আমীন আপিল বিভাগে লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ সরোয়ার আলমগীরের প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। এতে সরোয়ার আলমগীর নির্বাচন করার সুযোগ পান। কিন্তু ফলাফল আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে, ফলাফল প্রকাশ হবে না। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর বিজয়ী হন। কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি।

এরপর জামায়াতের ওই প্রার্থীর করা আপিলের ওপর শুনানি শেষে ১৬ জুন আদেশ দেন আপিল বিভাগ। আপিল নিষ্পত্তি করে দেওয়া আদেশে আপিল বিভাগ দ্রুত, সম্ভাব্য দুই সপ্তাহের মধ্যে, হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে বলেন। রুল নিষ্পত্তি হওয়া পর্যন্ত গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের দেওয়া আদেশ চলমান থাকবে বলে উল্লেখ করা হয়।

সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

শিশুকে যৌন হয়রানির দায়ে যুবকের ১০ বছর কারাদণ্ড

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ৩ আসামি

পুলিশ ও বিজিবির গুলিতে আমার স্বামীর মাথা ছিন্নভিন্ন হয়ে মগজ বেরিয়ে যায়

দুর্নীতি মামলায় আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

পুনর্গঠিত ট্রাইব্যুনালের দুই বছর, সাত মামলার রায়

আওয়ামী সন্ত্রাসীরা কোপ দিলে আমার ভাইয়ের পায়ের রগ কেটে যায়

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলো ইনুকে