হোম > আইন-আদালত

পিলখানা বিস্ফোরক আইনের মামলায় ৩০৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হওয়ার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় সিআইডির ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিকের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত অস্থায়ী আদালত ঢাকার ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের ভারপ্তাপ্ত বিচারক মো. মমিনুল ইসলামের আদালতে এ জবানবন্দি দেন তিনি। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। তার জেরা শেষ হওয়ায় আগামী ২ এপ্রিল পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়। এ মামলায় এ নিয়ে ১৩৪৫ জন সাক্ষীর মধ্যে ৩০৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

বিডিআর বিস্ফোরক মামলার চিফ পাবলিক প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এই মামলায় প্রায় ৮২২ জন আসামি। এর মধ্যে জামিনে রয়েছেন ৩২৮ জন। কারাগারে আছেন ৪২৭ জন। পলাতক রয়েছেন প্রায় ২০ জন। এর মধ্যে প্রায় ৬০ জন আসামির মৃত্যু হয়েছে। তবে ১৪৯ জন আসামির জামিন আবেদন থাকলেও জামিন শুনানি হয়নি আজ।

তিনি আরো বলেন, পিলখানায় অস্ত্রাগারের গোডাউনের পাশে বিস্ফোরক দ্রব্য আলামত জব্দ করেন এই সাক্ষী। সেই বিষয়ে সাক্ষী এসে আদালতে জবানবন্দি দিয়েছেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন।

২০০৯ সালে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডির ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে প্রথমে চকবাজার থানায় দুটি মামলা দায়ের করা হয়। পরে মামলা দুটি নিউমার্কেট থানায় স্থানান্তর করা হয়। ২০১০ সালের ১২ জুলাই হত্যা মামলায় এবং ২৭ জুলাই  বিস্ফোরক আইনের মামলায় চার্জশিট দাখিল করেন সিআইডি। ২০১১ সালের ১০ আগস্ট হত্যা মামলায় চার্জ গঠন করে বিচার শুরু হলেও বিস্ফোরক আইনের মামলার বিচার স্থগিত ছিল।

২০১৩ সালের ৫ নভেম্বর হত্যা মামলাটি ঢাকার নিম্ম আদালতের রায় এবং ২০১৭ সালের ২৭ নভেম্বর হাইকোর্টে ডেথ রেফারেন্সও আপিল নিষ্পত্তি হয়। তবে এ ঘটনার বিস্ফোরক আইনে করা মামলা এখনো বিচারাধীন।

পলক আমাকে ইন্টারনেট বন্ধ করে কনফার্ম করতে বলেন

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট

সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর ৬ ক্রেডিট কার্ড ব্লকের নির্দেশ

তারিক সিদ্দিকীর ড্রাইভার-কেয়ারটেকার রিমান্ডে

দুর্নীতি মামলায় পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা

খালেদা জিয়াকে বিষ প্রয়োগের অভিযোগ দাখিল ট্রাইব্যুনালে

খতনা করাতে গিয়ে অঙ্গ কর্তন: ওষুধ বিক্রেতাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ডিজিএফআইর সাবেক পরিচালক আফজাল নাছের ফের রিমান্ডে