হোম > আইন-আদালত

জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আ.লীগ নেতা ফিরোজ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ। রোববার দুপুরে হাইকোর্টের একটি বেঞ্চ এই জামিনের আদেশ দেন।

২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানায় সোহাগ মিয়া নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে।

২০২৪ সালের ৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পর ২৩ আগস্ট বনানী থানাধীন একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে ভাটারা থানাধীন ফরাজী হাসপাতালের সামনে পুলিশের গুলিতে নিহত হন সোহাগ মিয়া। এ ঘটনায় ২০ আগস্ট তার বাবা শাফায়েত হোসেন ভাটারা থানায় হত্যা মামলা করেন।

আওয়ামী লীগ নেতা আ স ম ফিরোজ ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ আসন থেকে জয়ী হন তিনি।

বিএনপি নেতা ইসহাক হত্যা মামলায় শাহজাহান ওমর গ্রেপ্তার

মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট

ভালো আইনজীবী হতে আইনে গভীর জ্ঞান জরুরি: চিফ প্রসিকিউটর

অর্থের পেছনে না ছুটে দক্ষ আইনজীবী হতে হবে

যুবলীগ চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি হাবিবুল গনি

সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনায় জিয়াউলকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

সালমান শাহ হত্যা মামলায় ডন ৫ দিনের রিমান্ডে

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

১২৯ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন