হোম > আইন-আদালত

প্রিজনভ্যান দুর্ঘটনায় পলকের ঘাড় ও কোমরের হাড় সরে গেছে

স্টাফ রিপোর্টার

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের এমআরআই প্রতিবেদনে ঘাড় ও কোমরে গুরুতর সমস্যার তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় তিনি আঘাতপ্রাপ্ত হন।

মঙ্গলবার পলকের আইনজীবী তরিকুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, দুর্ঘটনার পর আদালতে আবেদনের প্রেক্ষিতে কারা কর্তৃপক্ষের নির্দেশে পিজি হাসপাতালে পলকের এমআরআই করা হয়। সেই প্রতিবেদন হাতে পেয়েছেন তারা।

আইনজীবী আরো বলেন, এমআরআই প্রতিবেদনে দেখা গেছে, পলকের কোমরের এল-২, এল-৩ ও এল-৪ অংশের হাড়ে সমস্যা ধরা পড়েছে। এছাড়া ঘাড়ের সি-৫/৬ এবং সি-৬/৭ ডিস্কেও জটিলতা শনাক্ত হয়েছে।

পলক আগে থেকেই অসুস্থ ছিল জানিয়ে পলকের এই আইনজীবী বলেন, গত শনিবার কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করি। তিনি ঠিকমতো ঘাড় নাড়াতে পারছিলেন না।

এমআরআই প্রতিবেদনে ঘাড় ও কোমরের সমস্যার বিষয়টি স্পষ্ট হলেও এখন পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে না তাকে। পলকের সুচিকিৎসা নিশ্চিত করতে আদালতে আবেদন করা হবে।

এলআর

পলকের নির্দেশে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সেবা বন্ধ হয়

রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা, আয়াস-সাকিবুল-সুজন-রিমি রিমান্ডে

এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর

মুগ্ধ হত্যায় ২৬ আসামির বিচার শুরুর আদেশ

রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

শাহজাহানপুরে ফরহাদ হত্যায় বোন-ভগ্নিপতি ৩ দিনের রিমান্ডে

হাসিনার বিরোধী মত দমনের কারিগর জিয়াউল, হত্যা করেন কমপক্ষে ১৫০

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক ফের ৩ দিনের রিমান্ডে

পিপিকে পলকের হুমকি—‘তার স্থান আর আমার স্থান বেশি দূরে নয়’