হোম > আইন-আদালত

স্ত্রীসহ বিআরটিএ এর সহকারী পরিচালক আলতাবের সম্পত্তি ক্রোকের নির্দেশ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সহকারী পরিচালক মো. আলতাব হোসেন ও তার স্ত্রী জিয়াসমীন আরার ঢাকা ও ঢাকার বাইরের ১৭ টি স্থানে জমি ও জমি সংলগ্ন বাড়ি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফায়েজের আদালত এ আদেশ দেন। এদিন স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক চেয়ে পৃথক দুইটি আবেদনে দুদক উপপরিচালক মো. আলমগীর হোসেন।

দুদক সূত্রে জানা যায়, আলতাব হোসেনের নামে ফরিদপুরে ১২টি স্থানে জমি রয়েছে যার মূল্য ৩৫ লাখ টাকা। এছাড়া ঢাকার গুলশানে একটি প্লট ও বাড়ি যার মূল্য ১ কোটি ১৭ লাখ টাকা। এছাড়াও স্ত্রী জিয়াসমীনের নামে দুইটি প্লট ও বাড়ি যার মূল্য ২ কোটি ৫৯ লাখ টাকা এবং ফরিদপুরের দুই প্লট জমি যার মূল্য ৩ লাখ টাকা।

দুদকের পৃথক দুই আবেদনে উল্লেখ করা হয়, আলতাব হোসেন ও তার স্ত্রী জিয়াসমীনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন বিধিমালা ও মানি লন্ডারিংয় আইনের মামলা চলমান। এসব স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তাদের বিরুদ্ধে করা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থাবর সম্পত্তিসমূহ ক্রোক করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত।

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিলো হাইকোর্ট

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁদপুর আইনজীবী সমিতির বিএনপি প্যানেল বিজয়ী

সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন টয়োটার এমডিসহ তিন কর্মকর্তা

হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদ ২ দিনের রিমান্ডে

আয়নাঘরে গুম করে নির্মম নির্যাতন করা হয় মুক্তিযোদ্ধা ইকবাল চৌধুরীকে

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

নতুন প্রমাণাদি দাখিলে রামপুরা মামলার রায় ঘোষণা স্থগিত

ছেলে মাকে বলে ফু দিয়ে দাও আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করে