হোম > আইন-আদালত

জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

বিচারপতি এস.এম. এমদাদুল হক এর সভাপতিত্বে সোমবার জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের ১ম সভা অনুষ্ঠিত হয়। সংবিধানের ১১৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (পে-কমিশন) বিধিমালা, ২০০৭ এর বিধি ৩(১) অনুসারে অর্থ বিভাগের গত ৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখের প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন পুনর্গঠিত হয়।

সোমবার সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের চেয়ারম্যান আপীল বিভাগের বিচারপতি এস.এম. এমদাদুল হক এর সভাপতিত্বে ১ম সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজীব, আইন কমিশনের সদস্য ড. নাইমা হক, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নুরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. লিয়াকত আলী মোল্লা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব মো. আজিজুল হক উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন এর কার্যপদ্ধতি নির্ধারণ ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস‌্যদের বেতন ভাতা ও অন‌্যান‌্য সুবিধাদি নির্ধারণ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু