হোম > আইন-আদালত

সাবেক মেয়র তাপস ও তার সন্তানদের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, তার সন্তান শেখ ফজলে নাশওয়ান ও শেখ ফজলে নাওয়ার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এর আগে দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ফেরদৌস রহমান এ আবেদন করেন। এতে উল্লেখ করা হয়, শেখ ফজলে নূর তাপসের অর্জিত সকল সম্পদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। তবে এখন পর্যন্ত তার নিজ এবং তার সন্তান ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ২১টি ব্যাংক হিসাব পাওয়া গেছে। এসব অস্থাবর সম্পদ যাতে হস্তান্তর, স্থানান্তর বা বেহাত হয়ে না যায়, এমন সব কারণে তাদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। শুনানি শেষে ওই আদেশ দেয় বিচারক।

এর আগে গত ৫ জানুয়ারি তাপসের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় অভিযোগ করা হয়, আসামি তাপস ক্ষমতার অপব্যবহার করে ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। এ ছাড়া তিনি নিজ নামে ২৭টি ব্যাংক হিসাবে ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ১৯ আগস্টের মধ্যে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩০৪ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৫২৮ টাকা জমা ও ২৩৪ কোটি ৮২ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকা উত্তোলন করেন অর্থাৎ তিনি তার ব্যাংক হিসাবে মোট ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা লেনদেন এবং ২ লাখ ৬৩ হাজার ৭৩৬ মার্কিন ডলার জমা ও ২ লাখ ৫৩ হাজার ৭৯১ মার্কিন ডলার উত্তোলন করেন। এতে দেখা যায় তিনি ৫ কোটি ১৭ লাখ ৫২৭ মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেন করেছেন।

সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষী হওয়ায় আ.লীগের হামলা

সেনাপ্রধান হিসেবে আমার নির্দেশ জিয়াউল আহসান মানত না

বিসিবি পরিচালক কণ্ঠশিল্পী আসিফ আকবরের মামলার রায় ৯ মার্চ

দুর্নীতির মামলায় আ.লীগের কাজী জাফর উল্লাহ গ্রেপ্তার

প্রবাসীকে গুলি করে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৮

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

নির্বাচনে কারচুপির অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মামলা

গুম করে একটি কক্ষে রাখা হয় মনে হয় জীবন্ত কবরে ছিলাম

জুলাই সনদের কার্যক্রম স্থগিত চেয়ে রিটের আদেশ আজ

সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীসহ ৩৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট