হোম > আইন-আদালত

পলক ও তার স্ত্রীর আয়কর নথি জব্দ

স্টাফ রিপোর্টার

পতিত শেখ হাসিনা সরকারের ​সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার আয়কর নথি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম তাদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদনটি করেন। এ আবেদন উল্লেখ করা হয়, জুনাইদ আহমেদ পলক ক্ষমতার অপব্যবহার করে এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। ​

পলক ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে তাদের নামে ৯ কোটি ৯৮ লাখ ৯৩ হাজার ৪৩৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের হদিস পাওয়া গেছে যা তাদের আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

তাদের নামে পরিচালিত ৩১টি ব্যাংক হিসাবে মোট ২২ কোটি ৯৪ লাখ ৭১ হাজার ৯৭৯ টাকা জমা এবং ১৭ কোটি ৫৮ লাখ ৮২ হাজার ৮৭৭ টাকা উত্তোলনের প্রমাণ মিলেছে।

এই অস্বাভাবিক লেনদেনগুলো মানিলন্ডারিংয়ের আওতায় পড়ে বলে ধারণা করছে দুদক। অনুসন্ধানের স্বার্থে ২০০৮-২০০৯ করবর্ষ হতে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত পলক ও তার স্ত্রীর নামে দাখিলকৃত আয়কর নথির মূল কপি এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা অত্যন্ত জরুরি।

এসব নথিতে থাকা তথ্য গোপন বা সম্পদের রূপান্তর রোধে এগুলো আদালতের মাধ্যমে জব্দ করা প্রয়োজন।

​এতে আরো বলা হয়, জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগের তদন্ত চলছে।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথিগুলো জব্দ করা না একান্ত আবশ্যক। শুনানি শেষে তাদের আয়কর নথি জব্দের ওই আদেশ দেন আদালত।

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা

প্রত্যেকটি গুমের ঘটনা গুরুত্ব দিয়ে বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

শওকত আলীর অর্থ পাচার: ৩০ দিনে অনুসন্ধান নিষ্পত্তির নির্দেশ

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

ঢামেক অধ্যাপকের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ‘হাতকাটা কাশেম’ রিমান্ডে

ঢাকা ক্লাবের সভাপতিসহ চারজনের নামে মামলা, সমন জারি

সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন

সেনা কর্মকর্তা মিফতাহ ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ