হোম > আইন-আদালত

বায়ু দূষণ ঠেকাতে ব্যর্থতা কেন বেআইনি নয়, জানতে চাইলেন হাইকোর্ট

স্টাফ রিপোর্টার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সবচেয়ে বড় ময়লার ভাগাড় মাতুয়াইল ল্যান্ডফিলে জ্বলতে থাকা আগুন এবং এর থেকে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ার তীব্র বায়ু দূষণের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে হাইকোর্ট।

সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি এএফএম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল মঙ্গলবার রুল জারি করে।

রুলে মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল সম্প্রসারণ প্রকল্পে বর্জ্য পোড়ানোর মাধ্যমে সৃষ্ট বিষাক্ত ধোঁয়া এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থতা বা নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আইন প্রয়োগ ও প্রকল্পের মাস্টারপ্ল্যান বাস্তবায়নের মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় সংশ্লিষ্টদের ভূমিকা কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাহী কর্মকর্তা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর ঢাকার পরিচালক প্রকল্প পরিচালক মাতুয়া সেনেটারি লেন্ডফিল ও বর্ধিতকরণ প্রকল্প এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জেলা প্রশাসককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আবুল কালাম আজাদ। তিনি বলেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী উন্মুক্ত স্থানে ময়লা ফেলা এবং ময়লা পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। রাষ্ট্র যেখানে জনগণের জীবনের নিরাপত্তা ও দূষণ রোধে কার্যকর ভূমিকা রাখার কথা, সেখানে খোদ সিটি করপোরেশনের প্রকল্পই আজ দূষণের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

এএস

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা

প্রত্যেকটি গুমের ঘটনা গুরুত্ব দিয়ে বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

শওকত আলীর অর্থ পাচার: ৩০ দিনে অনুসন্ধান নিষ্পত্তির নির্দেশ

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

ঢামেক অধ্যাপকের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ‘হাতকাটা কাশেম’ রিমান্ডে

ঢাকা ক্লাবের সভাপতিসহ চারজনের নামে মামলা, সমন জারি

সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন

সেনা কর্মকর্তা মিফতাহ ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ