হোম > শিক্ষা > ভর্তি

হাইকোর্টের আদেশ স্থগিত, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আইনি বাধা কাটল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত রাখার যে আদেশ হাইকোর্ট দিয়েছিল, তা স্থগিত করেছে আপিল বিভাগ। আইনজীবীরা জানিয়েছেন, এ আদেশের ফলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা নিতে পারবে।

সোমবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করেছিল। আজ সেই আবেদনের শুনানি শেষে আদালত বেলা সাড়ে ১১টায় আদেশের সময় নির্ধারণ করেন।

এর আগে ১৮ নভেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ দেন। পাশাপাশি এইচএসসির সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগেই ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা আগে জানিয়েছিলেন, প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন, যার ফল ২৩ ডিসেম্বর প্রকাশের কথা। এই শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত করেছিলেন।

এদিকে, ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। আপিল বিভাগের আদেশের ফলে ঢাবিসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনে এখন আর কোনো আইনি বাধা নেই।

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত্রণালয়

একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়নের সুযোগ শেষ হচ্ছে আজ

একাদশে ভর্তির দ্বিতীয় পর্যায়ে ৫ হাজার শিক্ষার্থী কলেজবঞ্চিত

একাদশে ভর্তি আবেদনের সময় আরও বাড়ছে

রাত ৮টার পর একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডিতে ভর্তি আবেদন শুরু

কলেজে ভর্তির আবেদন শুরু, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত

একাদশে ভর্তির শেষ সময় ১৫ সেপ্টেম্বর

পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি