হোম > শিক্ষা

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

ফাইল ছবি

জিএসটি গুচ্ছভুক্ত ১৯ টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল ২ মে, ২০২৫ তারিখে বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ২১ টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

উক্ত ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে আয়োজনের লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ সকল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্যগণকে ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলরগণকে সার্বিক সহযোগিতার আহ্বান জানান।

কমিটির আহ্বায়ক গত ২৫ এপ্রিলে অনুষ্ঠিত 'সি' ইউনিটের পরীক্ষার মতো 'বি' ইউনিটের পরীক্ষা চলাকালীন সময়েও সংশ্লিষ্ট প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

একই সঙ্গে, এই বৃহৎ পরিসরের পরীক্ষা আয়োজনের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্ব স্ব দায়িত্ব আন্তরিকভাবে পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অধ্যাপক ড. মো.আনোয়ারুল আজীম আখন্দ আসন্ন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী এবং তাঁদের পরিবারবর্গকে আন্তরিক শুভেচ্ছা জানান। সেই সঙ্গে তাঁদের যাত্রা ও পরীক্ষার দিনগুলো যেন নিরাপদ, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হয়—সে প্রত্যাশাও ব্যক্ত করেন।

উল্লেখ, 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭২ হাজার ৬২ জন পরীক্ষার্থী আবেদন করে। ' সি' ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয় এবং ২৮ এপ্রিল ফলাফল প্রকাশিত হয়। আগামী ৯ মে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি দখল নিতে নানা অপতৎপরতা

ঢাবিতে বর্ণাঢ্য আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর বিঝু উৎসব উদযাপন

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হওয়া অসম্ভব নয়, পুতিনকে জানালেন ইরানের প্রেসিডেন্ট

নববর্ষ উদযাপনে প্রস্তুত চারুকলা, ১৪ এপ্রিল সকাল ৯টায় শুরু শোভাযাত্রা

জ্বালানি অপচয় রোধে ঢাবিতে ছাত্রদল নেতার সচেতনতামূলক ক্যাম্পেইন

হাবিপ্রবিতে কর্মচারির হামলায় শিক্ষার্থী গুরুতর আহত

ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করা হতে পারে

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু