হোম > শিক্ষা

ঢাবিতে হিজাব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাব-এর আয়োজনে 'হিজাব বিষয়ক সেমিনার ২০২৫' অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শামছুল আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ছানাউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলি।

আরও উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক জহিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন সহকারী অধ্যাপক ড. মোস্তফা মঞ্জুর। অনুষ্ঠানে 'হিজাব ও প্রগতিশীলতা: অতীত ও বর্তমান প্রেক্ষাপট' শীর্ষক স্লাইড প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিশিষ্ট লেখক ও গবেষক ড. সাজেদা হোমায়রা।

বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, হিজাব প্রগতি কিংবা উন্নতির অন্তরায় নয় বরং অধিকতর সহায়ক একইসঙ্গে হিজাব নারীদের নিরাপত্তা বিধানে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এসময় অতিথিদের আলোচনার উপর কুইজ অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও আগত ছাত্রীদের জন্য লটারির মাধ্যমে হিজাব প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে হিজাবের তাৎপর্য বর্ণনা করে ড. মো. শামছুল আলম বলেন, ধরনের সেমিনারে হিজাবীদের পাশাপাশি নন-হিজাবীদেরও অংশগ্রহণ বেশ গুরুত্বপূর্ণ। তাহলে নন-হিজাবীরা হিজাব ও পর্দার গুরুত্ব অনুধাবনে সক্ষম হবে।

সেমিনারের অন্যতম আয়োজক তাবাসসুম বিনতে মো. উল্লাহ বলেন, নারী শিক্ষার্থীদের হিজাব নিয়ে বিগত সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যা হয়েছে সেটা সবাই জানে। সাধারণত এই কর্মসূচিটি ইসলামিক স্টাডিজ বিভাগে হতো। কিন্তু, বর্তমানে আমরা যেহেতু হিজাব ইস্যুতে কথা বলার সুযোগ পেয়েছি, তাই তুলনামূলক বড় পরিসরে আয়োজন করেছি।

চা-শ্রমিকদের বঞ্চনা তুলে ধরে ঢাবিতে পথনাটক

রাবিতে হলের গাছের লিচু পেড়ে রুমে রুমে পৌঁছে দিলেন হল সংসদের নেতারা

লুঙ্গি পরে গামছা ঝুলিয়ে ভাইভা বোর্ডের পরীক্ষায় শিক্ষার্থী

রাবির মন্নুজান হলে ২২ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

ড্যাফোডিলে হাম প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৭ জুন

ইউজিসির হিট প্রকল্পের দ্রুত বাস্তবায়ন করতে হবে: শিক্ষামন্ত্রী

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় মামলা নেয়নি পুলিশ, ব্যাখ্যা চাইলেন নাহিদ

রাবি শিক্ষার্থীদের কাস্টমাইজড এটিএম কার্ড দিচ্ছে ইসলামী ব্যাংক

মিছিল-পাল্টা মিছিলে উত্তপ্ত চবির ছাত্ররাজনীতি