হোম > শিক্ষা

ইউজিসির নতুন চেয়ারম্যান ড. মামুন আহমেদের যোগদান

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর ১৫তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মামুন আহমেদ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে তিনি বুধবার আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন।

ইউজিসির বিদায়ী চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ নবনিযু্ক্ত চেয়ারম্যানের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এসময়ে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলামসহ কমিশনের বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আইন, ১৯৭৩ অনুযায়ী প্রফেসর ড. মামুন আহমেদকে আগামী চার বছরের জন্য কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে গত ১৬ মার্চ প্রজ্ঞাপন জারি করা হয়। তার যোগদানের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হয়েছে। নিয়োগপত্রের শর্তানুযায়ী তিনি প্রচলিত বিধি মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা ভোগ করবেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের এই কৃতী অধ্যাপক ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং বর্তমান পদে যোগদানের পূর্বে দেড় বছরেরও বেশি সময় অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে এ দায়িত্ব পালন করেন।

শিক্ষা ও গবেষণায় সমানভাবে উজ্জ্বল ড. মামুন আহমেদ ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগ থেকে স্নাতক এবং ১৯৯১ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ সালের ২৮ মার্চ প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে তার শিক্ষকতা জীবনের সূচনা হয়। পরবর্তীতে তিনি ১৯৯৭ সালে সহকারী অধ্যাপক, ২০০৪ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন। প্রফেসর মামুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।

দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় এগিয়ে যাচ্ছে নোবিপ্রবি

রাবিপ্রবি ছাত্রদলের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঢাকা কলেজ কালচারাল ক্লাবের উদ্যোগে ‘লিট এ্যান্ড ক্যাম’ ফেস্ট অনুষ্ঠিত

নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিলেন জবি ছাত্রদল

পরিকল্পিতভাবে পরীক্ষায় অনুপস্থিত ২৭ শিক্ষার্থীর সবাই ফেল

জবিতে ক্রীড়া সম্পাদককে চড়, অভিযুক্ত নেলী সাময়িক বহিষ্কার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

এসএসসির ষষ্ঠদিনের পরীক্ষায় অনুপস্থিতি ৩৫ হাজার

খুকৃবি’র ফিসারিজ অনুষদের এক ব্যাচের সবাই ফেল

রাকসুর ভিপি-জিএসের পাল্টাপাল্টি অভিযোগ