হোম > শিক্ষা

সুশাসন নিশ্চিতে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগ চান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

স্টাফ রিপোর্টার

বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। ছবি: সংগৃহীত

শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগে দেশে সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও কলেজ ডিবেটিং ক্লাব (টিসিডিসি) আয়োজিত ‘১ম জাতীয় বিতর্ক উৎসব ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান। কলেজ পর্যায়ের ৩২টি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩২টি দলসহ মোট ৬৪টি দল এ বিতর্ক উৎসবে অংশ নেয়।

ড. আমানুল্লাহ বলেন, দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগিয়ে তুলতে এবং সুশাসন নিশ্চিত করতে সাংস্কৃতিক বিপ্লব জরুরি। স্বাধীনতার পর আমরা যে সমস্যাগুলোর মুখোমুখি হয়েছি, তার একটি কারণ হলো সাংস্কৃতিক বিপ্লব না হওয়া। ১৯৯০ সালের গণআন্দোলনের পরও তা হয়নি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরও হয়নি। আমরা আমাদের ছেলেমেয়েদের মাধ্যমে সারাদেশে এই সাংস্কৃতিক পরিবর্তন আনতে চাই।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজেদের নিয়ে ছোট না ভাবার আহ্বান জানিয়ে ভাইস-চ্যান্সেলর বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে নিজের ক্যারিয়ার গড়ে তোলার বিষয়ে আত্মবিশ্বাসী হতে হবে। গ্রামীণফোনের সিইও যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট হতে পারেন, প্রধান বিচারপতি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট হতে পারেন, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট হতে পারেন—তাহলে আমি কেন নয়? প্রতিটি শিক্ষার্থীর মধ্যে এই প্রত্যয় থাকতে হবে।

বিতার্কিকদের উদ্দেশে ভাইস-চ্যান্সেলর বলেন, আপনারা যারা বিতার্কিক, তারা সমাজের বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে বিতর্কের আয়োজন করুন। যারা আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করেছেন, তাদেরও এসব কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করুন। আমরা বিতর্কের মাধ্যমে, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’-এর মাধ্যমে এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।

তিনি বলেন, আমরা তেজগাঁও কলেজকে এমন একটি মডেল হিসেবে দেখতে চাই, যেখানে কালচারাল ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, সাইবার সিকিউরিটি ক্লাব, ক্যারিয়ার ক্লাব, মাইন্ড ক্লাব থাকবে—শিক্ষার্থীদের বিকাশের জন্য সব ধরনের ক্লাব থাকবে। তবে এই কলেজের হসপিটালিটি ম্যানেজমেন্টের ছেলেমেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চাকরি পাচ্ছেন। কলেজের প্রফেশনাল কোর্সগুলোও ভালো চলছে। আমরা এটিকে একটি মডেল হিসেবে অন্যদের সামনে তুলে ধরতে চাই।

‘তারুণ্যের কলতানে, মুক্তির জয়গানে জেগে উঠুক বাংলাদেশ’—এই স্লোগানকে ধারণ করে টিসিডিসি ১ম জাতীয় বিতর্ক উৎসব ২০২৬-এর আন্তঃকলেজ পর্বের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান। তেজগাঁও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা পর্ষদের সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার এবং মো. ফখরুল ইসলাম ভূঁইয়া রবিন।

শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়তে ডাকসুর সভায় একগুচ্ছ সিদ্ধান্ত

ঢাবির সমাবর্তনে আমন্ত্রণ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেসরকারি প্রাথমিকের সব পেন্ডিং আবেদন নিষ্পত্তির নির্দেশ

ঢাবি ছাত্রদলের বিরুদ্ধে বাম শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ, বিক্ষোভ

ঢাকা কলেজে হোটেলের খাবারে মিলল সিগারেটের অংশ

মানারাত ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন প্রস্তুতি বিষয়ক কর্মশালা

রুয়েটে আ.লীগ আমলের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

ঢাবির নিরাপত্তায় ‘অ্যাকটিভ মনিটরিং টিম’ গঠনের প্রস্তাব

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম রাবি শাখার নেতৃত্বে সবুজ-বিভা

আইএবির স্বীকৃতি পেল রুয়েটের স্থাপত্য বিভাগ