হোম > শিক্ষা

জাবি অবরোধ কর্মসূচিতে হামলায় আহত ১২

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস অনার্সে অধ্যয়নরত চার বিভাগের শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালনকালে সেখানে অবস্থানরত কর্মকর্তা কর্মচারীরা হামলা চালায়। এতে ১২ জন শিক্ষার্থী আহত হয়।

মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করে। আহতরা হলেন অফিউল হাসান, অনুরাগ বিশ্রাঙ্গী,সৌমিক দাস স্বচ্ছ,মুনিম শাহরিয়ার, শাহরিয়ার রহমান, এ.এস.এম উসাইদী,

আন্তা নাদারা, মাইনুল ফাহিম, নিলয় চন্দ্র দাস,জামিল আহমেদ সাফি,জহিরুল ইসলাম আবির,মারুফ হোসেন রাতুল।

বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলাকারীদের বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা গ্রহণ করেনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘটনায় শিক্ষার্থীদের পক্ষে থানায় একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে তারা জানান।

উপাচার্য প্রফেসর ড.এ এস এম আমানুল্লাহ ছাত্র প্রতিনিধিদের সাথে প্রায় ঘণ্টা বৈঠক করে তাদের দাবি পূরণের জন্য দিয়ে একটি কমিটি গঠন করেন। দাবি বাস্তবায়নের আশ্বাসে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়ে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা। বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার ও প্রক্টর এবং ছাত্রদের পক্ষে উপস্থিত ছিল নয়জন প্রতিনিধি।

অভিন্ন প্রশ্নে কাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

এমপিওভুক্ত শিক্ষকরা জনপ্রতিনিধি নির্বাচিত হলে একসঙ্গে দুই ভাতা নয়

শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড পেল তা'মীরুল মিল্লাত মাদ্রাসা

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব