হোম > শিক্ষা

ইবিতে শহীদদের স্মরণে ছাত্রদলের বৃক্ষরোপণ

প্রতিনিধি, ইবি

চব্বিশের জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের স্মরণে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছে।

বুধবার (৯ জুলাই) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের অভ্যন্তরে ও সামনের অংশে শহীদদের স্মরণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপণ করেন তারা। রোপণ করা গাছগুলোর মধ্যে ছিল আম, লটকন, নিম, কদবেল ও আমড়া।

ছাত্রদল সূত্রে জানা যায়, হল সংলগ্ন টেন্ট এলাকা, কেন্দ্রীয় মসজিদের আশপাশ ও ইবি লেকেও পর্যায়ক্রমে গাছ লাগানো হবে।

উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ ও রোকন উদ্দিন, সদস্য রাফিজ আহমেদ ও নুর উদ্দিন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন কর্মী রোকনুজ্জামান অর্ক, স্বাক্ষর, আলামিন, রিয়াজ, রেজাউল, রাকিবসহ অন্যান্য নেতাকর্মীরা।

শাখা আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল ৫ শতাধিক বৃক্ষরোপণ ও গাছ বিতরণের উদ্যোগ নিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে থাকা হলের সামনেই ‘জিয়া ট্রি’ বা একটি নিম গাছ রোপণের মধ্য দিয়ে আমরা এ কর্মসূচির সূচনা করেছি।

আমাদের এই উদ্যোগ ধারাবাহিকভাবে চলবে। আমরা চাই, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে চব্বিশকে ধারণ ও লালন করতে এবং একটি নিরাপদ, পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে।

উত্তরার বাসা থেকে জাবির সাবেক শিক্ষার্থীর লাশ উদ্ধার

হাজারীবাগের বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

বিএনপিপন্থি কোশাধ্যক্ষকে ‘ল্যাংটা সোলেমান’ বললেন কুবি ছাত্রদল নেতা

খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও, দ্রুত বিচার দাবি

হেলমেট পরে ক্লাসে জবির দুই শিক্ষার্থী, নেপথ্যে কী

অসচ্ছল শিক্ষার্থীকে ভর্তির অর্থ উপহার দিলেন ছাত্রদল নেতা

ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

উচ্চশিক্ষার মান ও র‍্যাঙ্কিং উন্নয়নে সহযোগিতায় আগ্রহ প্রকাশ

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

ভাড়া জটিলতা, লোকসান ও যান্ত্রিক ত্রুটিতে ৪ মাসেই বন্ধ রাবির ই-কার সেবা