হোম > শিক্ষা

শাবিপ্রবিতে চালু হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ

প্রতিনিধি, শাবিপ্রবি

দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করা হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।

শুক্রবার ৩৫তম বিশ্ববিদ্যালয় দিবসে এসব মন্তব্য করেন তিনি। এর আগে বিশ্ব বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন,বেলুন উড়ানো ও আনন্দ শোভাযাত্রা করা হয়। পরবর্তীতে কেক কাটার মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের কার্যক্রম সমাপ্ত করা হয়।

এসময় উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন, দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাবিপ্রবিতে প্রথম অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করার সিদ্ধান্ত আমরা নিয়েছি। এছাড়া ফার্মেসি, মাইক্রোবায়োলজি, বোটানি, জিওলজি,আইইয়ার বিভাগ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, আমাদের এই ৩৫ বছর বয়সী বিশ্ববিদ্যালয়কে সত্যিকার অর্থে একটি সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে হবে। এর মাধ্যমে যেন এই বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলে, এই অঞ্চলের এবং দেশের মানুষ গর্ব করতে পারে। আমরা বিশ্ববিদ্যালয়টিকে শিক্ষা ও গবেষণা নির্ভর করে গড়ে তুলব।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরদের সন্তানদের শিক্ষার ভালো পরিবেশ তৈরি করার জন্য শাহজালাল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজকে এডুকেশন এন্ড রিসার্চের একটা ল্যাবরেটরিতে রূপান্তর করার কথাও বলেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন,বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাবৃন্দ।

এমএস

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে

নকল পেলে প্রতিষ্ঠানপ্রধানকে আইনের আওতায় আনা হবে

মাধ্যমিকের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার তারিখ পরিবর্তন

নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজের সন্ধানে 'কুইক রেসপন্স টিম' গঠন

তামিরুল মিল্লাত মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত

আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

জকসুর উদ্যোগে জবি ছাত্রী হলে পানির ফিল্টার হস্তান্তর

আ. লীগের অপতৎপরতার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

ভাইরাল হতে গিয়ে একাডেমিক অব্যাহতির মুখে ঢাবি অধ্যাপক

ঢাবির চার অধ্যাপককে সাময়িক বরখাস্ত, এক কর্মকর্তাকে অব্যাহতি