হোম > শিক্ষা

ছাত্রদল কোথাও কোনো শিক্ষার্থীর গায়ে হাত তোলেনি, হল দখলও করেনি

ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদল কোনো শিক্ষার্থীর গায়ে হাত তোলেনি কিংবা হল দখল, প্রশাসন বা শিক্ষক-শিক্ষিকাদের হেনস্তার মতো কোনো কর্মকাণ্ডে জড়িত হয়নি বলে দাবি করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন।

বুধবার বেলা ১১টার দিকে ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারজানা সুলতানা।

মিল্লাদ হোসেন বলেন, ‘আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোথাও কোনো শিক্ষার্থীর গায়ে হাত তোলেনি। হল দখল, প্রশাসনকে হেনস্তা, শিক্ষক-শিক্ষিকাদের হেনস্তা কিংবা কোনো অপকর্মের সঙ্গে আমরা জড়িত নই।’

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান যেমন শিক্ষার্থীদের আন্দোলন ছিল, তেমনি শিক্ষক-শিক্ষিকাদেরও এতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আন্দোলনের সময় শিক্ষকদের অভিভাবকসুলভ ভূমিকা, দোয়া ও সাহস শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছে।’

তিনি আরও বলেন, ‘অনুষ্ঠানে বিভিন্ন ছাত্রনেতাও উল্লেখ করেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে শিক্ষার্থীরা এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে অতীতে বিভিন্ন সন্ত্রাসী ছাত্রসংগঠনের নামে সংঘটিত সহিংস কর্মকাণ্ডের পুনরাবৃত্তি আর হবে না।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ হলের তত্ত্বাবধায়ক অধ্যাপক মো. আনোয়ার মাহমুদ এবং ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আক্তারুজ্জামান।

এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে

বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

জাকসুর ধারাবাহিকতা রক্ষায় দ্রুত তফসিল ঘোষণার দাবি জাতীয় ছাত্রশক্তির

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বেসরকারি স্কুল-কলেজে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির নির্বাচন দাবি অভিভাবকদের

নিউজিল্যান্ডে বাড়ল কাজের সুযোগ, নতুন ভিসা ১৬ নভেম্বর

জবিতে প্রথমবারের ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইমরানুল হক

জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান

তরুণদের যুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক চিন্তার বিকাশ ঘটাতে হবে: ডেপুটি স্পিকার

ইআবি ও বিডিরেনের মধ্যে ইন্টারনেট সেবা চুক্তি সই