হোম > শিক্ষা

জুলাই গণঅভ্যুত্থানের ত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না: শিক্ষা উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সিআর আবরার বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, পঙ্গুত্ববরণ করেছে, দৃষ্টি হারিয়েছে জাতি হিসেবে তাদের এ ত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না। গণঅভ্যুত্থানে আহত ও নিহতেদর যেন আমরা ভুলে না যাই।

সোমবার সায়দাবাদ সংলগ্ন গোলাপবাগ মাঠে জুলাই ২৪ পুনর্জাগরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, এখানে প্রদর্শিত প্রেরণার প্রজন্ম ডকুমেন্টরিতে যা দেখলাম এবং যা শুনলাম তা ভুলে যাবার নয়। প্রতিদিন রাস্তায় বের হলেই দেয়ালে বিভিন্ন লেখা দেখি। বিভিন্ন গ্রফিটিতে নতুন বাংলাদেশ গঠনে তরুণদের প্রত্যয় ও আকাঙ্ক্ষার কথা ফুটে উঠেছে। আমরা যেন তাঁদের এ প্রত্যয় ও আকাঙ্ক্ষার কথা ভুলে না যাই। এ সকল লেখাগুলো আমাদের প্রতিদিন স্মরণ করিয়ে দেয় জুলুম ও নির্যাতন কথা।

তিন বলেন, একসময় আমাদের দেশে জঙ্গি নাটক সাজানো হয়েছে। এসব জঙ্গি নাটক সাজিয়ে নিরীহ মানুষদের উপর বর্বর নির্যাতন চালানো হয়েছে। সেই সময় আশাহত ছিলাম, মনে হয়েছিল আমরা আর স্বাধীনভাবে চলতে পারব না। কিন্তু এই গণঅভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করে দিয়েছে ও স্বাধীনভাবে চলার সুযোগ তৈরি করে দিয়েছে।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী