হোম > শিক্ষা

হাওড় অঞ্চলের প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার তাগিদ শিক্ষা উপদেষ্টার

স্টাফ রিপোর্টার

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার সুনামগঞ্জের হাওর অঞ্চলের প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার তাগিদ দিয়েছেন।

গতকাল রোববার সুনামগঞ্জের ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর উপজেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের এ নির্দেশনা প্রদান করেন।

এসময় তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ, তাহিরপুরের উড়ালসেতু সড়ক প্রকল্প, সোলেমানপুর ও পাটাবুকায় চলমান ব্রিজের ও রাস্তার কাজ, মধ্যনগর উপজেলার চলমান কাজ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. কামরুল ইসলাম, উড়াল সেতু প্রকল্প পরিচালক গোলাম মাওলা, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মো. ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমদ, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল রায়, উপজেলা প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা পিযূষ কান্তি মজুমদার।

প্রকল্পগুলো ছাড়াও উপদেষ্টা বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরো আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার