হোম > শিক্ষা

১২৯৫১ প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগে অনলাইনে আবেদন শুরু

আমার দেশ অনলাইন

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ হাজার ৯৫১টি শূন্য পদে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগে শনিবার থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

এর আগে গত বুধবার এ বিষয়ে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

নতুন বিজ্ঞপ্তিতে শতভাগ অটোমেশন পদ্ধতিতে শিক্ষা মন্ত্রণালয়ের তিনটি অধিদপ্তরের অধীনে ১২ হাজার ৯৫১টি শূন্য পদের বিপরীতে আবেদন আহ্বান করা হয়েছে। ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা- ২০২৬’- এর মাধ্যমে এসব পদে নিয়োগের সুপারিশ করা হবে বলে জানা গেছে।

এনটিআরসিএ’র পরিচালক (পরীক্ষা, মূল্যায়ন ও প্রত্যয়ন) তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সাথে গত ২৯ জানুয়ারি জারিকৃত পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তিটি বাতিল ঘোষণা করা হয়েছে।

সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ হাজার ৯৫১টি পদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে ৯ হাজার ৭০৮টি; এর মধ্যে ২ হাজার ৮৮১টি প্রধান শিক্ষক, ৩ হাজার ২৯৬টি সহকারী প্রধান শিক্ষক, ৩৭৫টি অধ্যক্ষ (স্নাতক পাস কলেজ), ৪১৩টি উপাধ্যক্ষ (স্নাতক পাস কলেজ), ৪০৮টি অধ্যক্ষ (উচ্চ মাধ্যমিক কলেজ) এবং ১৫৩টি অধ্যক্ষ (উচ্চ মাধ্যমিক বিদ্যালয়) পদসহ অন্যান্য পদ রয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে ৩ হাজার ১৩১টি শূন্য পদের মধ্যে ৮৯৯টি সুপার (দাখিল), ১ হাজার ৪টি সহকারী সুপার (দাখিল), ২০২টি অধ্যক্ষ (ফাজিল), ৩৪৩টি উপাধ্যক্ষ (ফাজিল), ২১৯টি অধ্যক্ষ (আলিম) এবং ৩৭৭টি উপাধ্যক্ষ (আলিম) পদ। এছাড়া কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে অধ্যক্ষ ও সুপারসহ মোট ১১২টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন কার্যক্রম আজ শনিবার থেকে শুরু হয়েছে; চলবে ৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা, যা ৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জমা দেওয়া যাবে।

পরীক্ষার পদ্ধতি ও নম্বর বণ্টন:

নিয়োগের জন্য ১০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ৮০ নম্বরের এমসিকিউ, ১২ নম্বর শিক্ষাগত যোগ্যতার সনদ এবং ৮ নম্বর মৌখিক পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এমসিকিউ পরীক্ষায় পাস নম্বর ৪০ শতাংশ। পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ এপ্রিল।

স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ:

এনটিআরসিএ জানিয়েছে, এমসিকিউ ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠানের পছন্দক্রম অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেডের সফটওয়্যারের সাহায্যে শতভাগ স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই নিয়োগ সুপারিশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতঃপূর্বে যারা আবেদন করেছিলেন, তাদের ফি অনলাইন ব্যাংকিং চার্জ ও টেলিটক ফি কর্তনপূর্বক ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী