হোম > শিক্ষা

১২০০ শিক্ষার্থী নিয়ে জাবিতে ছাত্রদলের ইফতার মাহফিল

জাবি প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২০০-এর অধিক শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের অংশীজন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, প্রক্টর অধ্যাপক রাশেদুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হক মজুমদার শিমুল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের উপস্থিত থাকার কথা থাকলেও ট্রাফিক জ্যামের কারণে তিনি নির্ধারিত সময়ে অনুষ্ঠানে পৌঁছাতে পারেননি।

অনুষ্ঠানে বক্তব্যে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয় পরিবারে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশকে আরও সুদৃঢ় করে। এছাড়া আমি ছাত্রদলের আহ্বান জানাচ্ছি যেসকল শিক্ষার্থীরা আর্থিক সমস্যার কারণে যাদের শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর।

এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, পবিত্র রমজান মাসের এ সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিশ্ববিদ্যালয় পরিবারকে একত্রিত করার লক্ষ্যেই এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। পরে দোয়া ও মোনাজাতে দেশ, জাতি এবং বিশ্ববিদ্যালয়ের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের অংশীজন উপস্থিত ছিলেন।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী