হোম > শিক্ষা

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শুরু রোববার

স্টাফ রিপোর্টার

গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের প্রথম পর্যায়ের প্রাথমিক পর্যায়ের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে রোববার। এ প্রক্রিয়া চলবে ২৬ জুন পর্যন্ত। প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

গুচ্ছ ভর্তি বিষয়ক এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ জুন দুপুর ১২ টা হতে ২৫ জুন রাত ১১ টা ৫৯ পর্যন্ত অনলাইনে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক ভর্তি ফি ৫০০০ টাকা জমা দিতে হবে।

পরে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র গুচ্ছভুক্ত যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে ২৩ জুন সকাল ১০টা থেকে ২৬ জুন বেলা ৩টা পর্যন্ত জমা দিতে হবে।

প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা অনলাইনে পরিশোধের পরও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দেওয়ার মাধ্যমে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করতে ব্যর্থ হলে ভর্তি বাতিল হয়ে যাবে। পরবর্তী সময়ে জিএসটির কোনো বিশ্ববিদ্যালয়ে, এমনকি কোটায় ভর্তির জন্যও বিবেচিত হবেন না।

প্রাথমিক ভর্তি বাতিল করতে চাইলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় (যেখানে মূল কাগজপত্র জমা আছে)-এ আবেদনকারীকে সশরীরে উপস্থিত হয়ে তা সম্পন্ন করতে হবে। পরবর্তীতে জিএসটির কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না।

প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলাকালে কোন একটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় ‘স্টপ অল মাইগ্রেশন’ সম্পন্ন করলে সেই বিভাগ ব্যতীত অন্য কোন বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে না।

অন্যদিকে ‘স্টফ ইউনিভার্সিটি মাইগ্রেশন’ সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে পছন্দক্রমের বিভাগসমূহ ব্যতীত অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। ভর্তি পদ্ধতি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ যথাক্রমে জিএসটি অ্যাডমিশন সিস্টেম ও অনলাইন অ্যাডমিশন গাইডলাইনে যথাসময়ে পাওয়া যাবে।

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

বিশ্ব কারিগরি শিক্ষা সম্মেলনে ‘বেইজিং এগ্রিমেন্ট’ প্রকাশ

ক্যাম্পাসে সম্প্রীতি রক্ষায় জবি ছাত্রদলের আহ্বান

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু

পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নেতৃত্বে সুমন-শিবলী

হাসপাতাল থেকে ফিরেই সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য

মানারাতে দুই দিনব্যাপী স্টেম ফেস্ট শুরু, অংশ নিচ্ছে ৮ শতাধিক শিক্ষার্থী

জবিতে গরু ভোজ ঘিরে উৎসবমুখর পরিবেশ, শিক্ষার্থীদের সরব উপস্থিতি

কারিগরি শিক্ষার আধুনিকায়নে বৈশ্বিক সহযোগিতা চান শিক্ষামন্ত্রী

শিক্ষার মান পরিমাপে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি চালুর সুপারিশ