হোম > শিক্ষা

জাবি থেকে বগুড়ার ইউপি চেয়ারম্যান আটক

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বগুড়ার শাহজাহানপুর থানার ইউপি চেয়ারম্যান নুরুজ্জামানকে আটক করা হয়েছে। তিনি আওয়ামী সেচ্ছাসেবকলীগের শাহজাহানপুর উপজেলার সেক্রেটারি। তার নামে হত্যাচেষ্টা মামলাসহ ১৭টি মামলা আছে বলে জানা গেছে।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এলাকায় স্থানীয় একজনের সাথে দেখা করতে এসেছিলেন তিনি। পরে স্থানীয় শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে নিয়ে আসে। পরে সেখান থেকে সন্ধ্যায় তাকে আশুলিয়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

এদিকে নুরুজ্জামানকে আটকের খবর পেয়ে তার স্ত্রী সুমাইয়া আক্তার বিশ্ববিদ্যালয়ে ছুটে আসেন। তিনি জানান, সরকার পতনের পর তিনি ঢাকা খিলক্ষেত এলাকায় আত্মীয়ের বাসায় থাকতেন। তার ছেলেমেয়েদের ঢাকায় স্কুলে ভর্তির চেষ্টা করছিলেন। পাশাপাশি ঢাকায় তিনি ব্যবসা দেয়ার চেষ্টা করছিলেন। এনআইডি কার্ড পরিবর্তনের জন্য একজনের সাথে দেখা করতে আজ তিনি জাহাঙ্গীরনগরে এসেছিলেন।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল বলেন, বিকেলে এ শিক্ষার্থীরা ফোন দিয়ে তাকে আটকের খবর জানায়। নিরাপত্তার স্বার্থে তাকে আমরা নিরাপত্তা অফিসে নিয়ে আসি। পরে দ্রুততম সময়ের মধ্যে প্রক্টরের উপস্থিতিতে আমরা আশুলিয়া থানা পুলিশের হাতে থাকে সোপর্দ করি৷

আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, আমরা তাকে থানায় নিয়ে এসেছি। তার নামে মামলা রয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা নিবো।

অভিন্ন প্রশ্নে কাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

এমপিওভুক্ত শিক্ষকরা জনপ্রতিনিধি নির্বাচিত হলে একসঙ্গে দুই ভাতা নয়

শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড পেল তা'মীরুল মিল্লাত মাদ্রাসা

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব